প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ‘আব্দুল লতিফ স্মৃতি শিশু কানন’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় ২২ জন গরিব ও দুস্থ ব্যক্তির মধ্যে রিকশা বিতরণ করা হয়েছে। তাঁদের প্রত্যেককে এক হাজার টাকাও দেওয়া হয়। পাঠান বাজার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও স্বেচ্ছাসেবক লীগের কাতার শাখার সভাপতি আবুল কাশেম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সী।