রিকশা-ভ্যানের চালকদের জন্য বছরে ১০০ টাকার স্বাস্থ্যবিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশা-ভ্যানের চালক ও তাঁদের পরিবারের জন্য বছরে ১০০ টাকার স্বাস্থ্যবিমা চালু করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতায় অধূমপায়ী চালকের পুরো পরিবার বছরে ১০০ টাকা এবং ধূমপায়ীর পরিবার বছরে ১২৫ টাকা দিয়ে চিকিৎসাসেবা পাবে। গণস্বাস্থ্য রিকশা ও ভ্যানচালক সমবায়ের সদস্য হলে ৪০০ টাকা দিয়ে সব ধরনের অস্ত্রোপচারের সুবিধা পাবে এবং বহির্বিভাগে পরামর্শ ফি দিতে হবে না।