রিকশা শ্রমিকদের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার শহরের রিকশাশ্রমিকেরা গত শনিবার সন্ধ্যায় এক সভা করেছেন। সভায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ ভাড়ার তালিকা করা, শহরে স্থায়ী স্ট্যান্ড স্থাপন ও স্বল্পমূল্যে রেশনিং চালুর দাবি জানানো হয়। চৌমোহনার জেলা কার্যালয়ে রিকশাশ্রমিক ইউনিয়নের বড়হাট-বারইকোনা আঞ্চলিক কমিটি এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিটির আহ্বায়ক খোরশেদ আলম। সভায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট—এনডিএফ জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক, জেলা রিকশাশ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।