রিকশা শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব রকম হয়রানি বন্ধ ও বর্ধিত লাইসেন্স ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছেন রিকশাশ্রমিকেরা।গতকাল নীলফামারীর সৈয়দপুর শহরের ১৫টি ওয়ার্ডের রিকশাশ্রমিকেরা এই বিক্ষোভ মিছিল করেন। রিকশা মজদুর ইউনিয়নের রেলওয়ে হাসপাতাল স্ট্যান্ড শাখার সভাপতি শাহীন আকতার জানান, হঠাৎ করে সৈয়দপুর পৌরসভা রিকশার লাইসেন্স ও চালক ফি বাড়িয়ে দিয়েছে। ইতিপূর্বে রিকশার লাইসেন্স ফি ছিল ৫০ টাকা ও চালকের পরিচয়পত্রের ফি আদায় করা হতো ১০ টাকা হারে। তা বাড়িয়ে রিকশার লাইসেন্স ৭০ ও চালক ফি ২৫ টাকা করা হয়েছে।