রিকশা হরতালের আওতামুক্ত রাখার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে রিকশাচালকদের রুটি-রুজি বন্ধ হয়ে যায়। এ অবস্থায় রিকশাকে হরতালের আওতামুক্ত রাখার দাবি জানিয়ে গতকাল রোববার সকালে পটুয়াখালীর বিকশাচালকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
পটুয়াখালী জেলা রিকশা চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বেলা ১১টায় পৌরসভায় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন শ্রমিকনেতা হাফিজুর রহমান, জেলা রিকশা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল সরদার প্রমুখ।
বক্তারা বলেন, এমনিতেই রিকশাচালকেরা গরিব ও রিকশার প্যাডেল ঘুরিয়ে যে আয় হয় তা দিয়ে চলে সংসার। হরতালের কারণে রিকশা চালাতে না পেরে তাঁদের অনেককেই অনাহারে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় তাঁরা রিকশা হরতালের আওতামুক্ত রাখার দাবি জানান। পরে তাঁরা রিকশা হরতালের আওতামুক্ত রাখার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন।