রিকশাকে চাপা দিয়ে উল্টে গেল বাস দুই ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জে ভ্যানকে পাশ দিতে গিয়ে একটি রিকশাকে চাপা দিয়ে একটি বাস উল্টে যায়। এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন বাসের চালক সবুজ ও রিকশার আরোহী দিনেশ চন্দ্র মণ্ডল (৭০)। গতকাল সোমবার সকালে পিরোজপুর-খুলনা সড়কে মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নে সাধুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস সকাল আটটার দিকে ওই স্থানে পৌঁছে একটি ভ্যানকে পাশ দিতে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দিয়ে রাস্তার ওপর উল্টে যায়। রিকশার আরোহী দিনেশ চন্দ্র মণ্ডল ও বাসচালক সবুজ ঘটনাস্থলেই মারা যান।