রিকশাচাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে রিকশাচাপায় জেরিন আক্তার নামে ৬ বছরের এক শিশু মারা গেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ মর্গে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায় মিঠামইন চানপুরে।

শিশুটির বাবা রিকশাচালক সফর আলী জানান, কামরাঙ্গীরচরে পাকাপুল নূর মসজিদের পাশে আরেক বোনসহ রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী এক রিকশার নিচে চাপা পড়ে জেরিন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ১১টার দিকে তার মৃত্যু হয়।

সফর আলীর অভিযোগ, তার শিশু কন্যাকে চাপা দেওয়ার পর স্থানীয় লোকজন রিকশাটির চালককে আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।