রিকশাচালকের আবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি একজন রিকশাওয়ালা। আজ রিকশা চালাইনি। আজ আমি ফাঁসির দাবিতে কবিতা আবৃত্তি করলাম।’ এ কথা বলেই তিনি ‘ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা...’ ছড়া আবৃত্তি করেন।একজন রিকশাচালকের কণ্ঠে এমন আবৃত্তি শুনে গতকাল শুক্রবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি স্লোগানমুখর হয়ে ওঠে। রিকশাচালক মোহাম্মদ আলম বিন রউফ জানান, তাঁর বাড়ি ফেনী জেলায়। গত কয়েক মাস ধরে তিনি সিলেটে রিকশা চালাচ্ছেন।