রিকশাচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কুড়িল এলাকায় রেললাইনের পাশ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন (৩৫) নামের এক রিকশাচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। ঢাকা রেলওয়ে থানা সূত্র জানায়, সকাল সাতটার দিকে খিলক্ষেতে নির্মাণাধীন কুড়িল-বিশ্বরোড উড়ালসেতুর নিচে রেললাইনের পাশ থেকে আনোয়ারের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথা ক্ষতবিক্ষত ছিল। তাঁর বাড়ি রাজশাহীর চারঘাটে। বাবার নাম মোহাম্মদ মহসিন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।