রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন এলাকা থেকে সুগেন্দ্র শব্দকর (৪০) নামের এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় জংশনের দক্ষিণ দিকের আউটার সিগন্যালের পাশের সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় লোকজন লাশটি দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। সুগেন্দ্র শব্দকরের (৪০) বাড়ি কুলাউড়া উপজেলার বালিশ্রী গ্রামে।কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কান্তি বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘সুগেন্দ্র শব্দকর রেলওয়ে সেতুর নিচে ঝুলে আত্মহত্যা করেছে।’