রিকশাভাড়া ছয় মাসেই দ্বিগুণ!
বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে রিকশাভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে চালকদের বসচা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভাড়া নিয়ে কথা-কাটাকাটি কখনো হাতাহাতিতে গড়াচ্ছে।যাত্রীদের অভিযোগ, রিকশাভাড়ার ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই। পৌরসভার নির্ধারিত ভাড়ার কয়েকগুণ আদায় করছেন রিকশাচালকেরা। আর চালকেরা জানান, পৌর কর্তৃপক্ষ বছর চারেক আগে রিকশাভাড়া নির্ধারণ করেছিল। গত চার বছরে দ্রব্যমূল্য অনেক বেড়েছে। কিন্তু এর সঙ্গে সামঞ্জস্য রেখে রিকশাভাড়ার নতুন তালিকা করেনি পৌরসভা।কয়েকজন পৌরবাসী জানান, পৌর কর্তৃপক্ষ সব জেনেও এ ব্যাপারে উদাসীন। এ কারণে যাত্রীরা ক্ষুব্ধ। ছয় মাস আগেও আমতলী থেকে শিবগঞ্জ উপজেলা সদরে ভাড়া ছিল ১০ টাকা। কিন্তু এখন এই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকায়। আবার রাতে তা কখনো ২৫-৩০ টাকা। যাত্রীর প্রয়োজন বুঝে ভাড়া হাঁকেন রিকশাচালকেরা। শহরে মাত্র ছয় মাসের ব্যবধানে রিকশাভাড়া দুই-তিনগুণ বেড়েছে।কাঁচামাল ব্যবসায়ী আলতাব হোসেন (৪০) জানান, বড়হাট থেকে উপজেলা সদরে পৌরসভার নির্ধারিত রিকশাভাড়া চার টাকা। কিন্তু ১০ টাকার কমে কোনো রিকশাচালক যেতে চান না। পৌরসভার ভাড়ার কথা সঞ্চরণ করিয়ে দিলে রিকশাচালক পাল্টা বলেন, ‘ওদিকে তাকিয়ে লাভ নেই।’ পৌরসভার টাকায় ভাত জোটে না যে তাঁদের নির্ধারিত ভাড়া নিতে হবে।গত শনিবার বিকেলে নাগরবন্দর এলাকা থেকে রিকশায় করে সোনালী ব্যাংক চত্বরে এসে ভাড়া দেওয়া নিয়ে একরামুল হকের সঙ্গে রিকশাচালক বিরাজ উদ্দিনের তুমুল হইচই বাধে। রিকশাচালক আট টাকা ভাড়া দাবি করেন। কিন্তু একরামুল পাঁচ টাকার বেশি দিতে রাজি নন। পরে লোকজন জড়ো হয়ে বিষয়টি মীমাংসা করে।শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর ছাইফুল ইসলাম জানান, রিকশাভাড়া নিয়ে সমস্যা আলোচনার মাধ্যমে মেটানো হবে। তবে ভাড়া সম্পর্কে পৌরবাসীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।