রিকশাভাড়া নির্ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব পৌরসভার ছয়টি সড়কপথে রিকশাভাড়া নির্ধারণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় পৌরসভা কার্যালয়ে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় রিকশাচালকদের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র আওলাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর আহিজল মুন্সী, অহিদুজ্জামান মৃধা ও রিকশা শ্রমিক সমিতির নেতারা। পৌরসভা কার্যালয় থেকে উপজেলা সদর বাজার পর্যন্ত ১০ টাকা, ফেরিঘাট পর্যন্ত ১৫, উপজেলা সদর বাজার থেকে কলেজ গেট এলাকায় ১০, টিঅ্যান্ডটির মোড় ২০, পানির ট্যাংকের মোড় পর্যন্ত ২৫ ও নবকলস এলাকা পর্যন্ত ২৫ টাকা রিকশাভাড়া নির্ধারণ করা হয়।