রিকশার প্যাডেলও ঘোরেনি তিন মিনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা ফিরোজ মিয়া (৪২) কুমিল্লা নগরে রিকশা চালান দুই বছর ধরে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা থেকে তিনি নগরের কান্দিরপাড় এলাকায় রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকেন। তাঁর সঙ্গে শরিক হন আরও কয়েকজন রিকশাচালক।আলাপকালে ফিরোজ মিয়া বলেন, বিকেল চারটা থেকে তিন মিনিট পর্যন্ত নীরবতা পালন করার জন্য তিনি এখানে দাঁড়িয়েছেন।বিকেল চারটা বাজার কয়েক মুহূর্ত আগে সারি আরও দীর্ঘ হয়। শাহবাগের ওই প্রতিবাদী স্রোত ফিরোজ মিয়াকে দারুণভাবে আবেগাপ্লুত করেছে। তিনি বলেন, ‘যুদ্ধের বছর আমার জন্ম। তাই তরুণদের এই আয়োজনে শরিক হয়েছি।’শুধু রিকশাচালকেরাই নন, বিকেল চারটা থেকে নগরের খুদে বিক্রেতা, হকার্স মালিকেরাসহ বিভিন্ন পেশাজীবী মানুষ তিন মিনিটের জন্য নিস্তব্ধ থাকেন।এদিকে বিকেল চারটার আগে থেকেই কুমিল্লা মডার্ন হাইস্কুলের সহস্রাধিক শিক্ষার্থী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংহতি প্রকাশ করে। পূবালী চত্বর, টাউন হলের মুক্তমঞ্চ সংস্কৃতিকর্মী ও তরুণদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে।