রিকশাশ্রমিকদের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে রিকশাশ্রমিক সংঘের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটায় কমলগঞ্জ পৌরসভা চত্বরে আয়োজিত রিকশাশ্রমিকদের এক সভায় ওই কমিটি গঠন করা হয়। বাচ্চু মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক অমলেশ শর্ম্মা। এতে রিকশাচালক দুলাল মিয়া, মানিক, দেলওয়ার হোসেন, আলাল মিয়া প্রমুখ বক্তৃতা করেন। সভায় রিকশাচালক বাচ্চু মিয়াকে আহ্বায়ক, দেওলওয়ার মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ন্যায্য ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, রিকশা রাখার জন্য স্থায়ী স্ট্যান্ড স্থাপন ও অহেতুক নির্যাতন বন্ধের দাবি আদায়ের জন্য ওই কমিটি গঠন করা হয়েছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি