রিকশাশ্রমিকেরদাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান বাজারদরের সংগতিপূর্ণ ভাড়া নির্ধারণ, স্থায়ী রিকশাস্ট্যান্ড স্থাপন ও রিকশাশ্রমিকদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘ।
গত শুক্রবার সন্ধ্যায় চৌমোহনা এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রিকশা শ্রমিক সংঘের সহসভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় এ দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেউ ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, রিকশা শ্রমিক সংঘের জেলা কমিটির সভাপতি সোহেল আহমেদ, সহসভাপতি শাহজাহান মিয়া, সদস্য বিষ্ণু মোহান্ত প্রমুখ। বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দ্বিগুণের বেশি বাড়লেও ভাড়ার নতুন তালিকা করা হয়নি।