রিকশায় ওড়না পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তারাগন গ্রামের সানিয়া আক্তার (২৯) নামের এক গৃহবধূ সোমবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যায় ওই গৃহবধূর। আহত অবস্থায় প্রথমে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত গৃহবধূর স্বামী সৌদিপ্রবাসী মোশারফ হোসেন।