রিছাল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় রিছাল পাঠান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। তারা গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া শহরে এসব কর্মসূচি পালন করে।
গতকাল বেলা ১১টার দিকে শহরের কান্দিপাড়া মাইমলহাটি থেকে সহস্রাধিক নারী-পুরুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে টিএ রোড, প্রেসক্লাব চত্বর, পৌর আধুনিক সুপার মার্কেট চত্বর ও কুমারশীল মোড় এলাকায় জমায়েত হতে থাকে। এ সময় তারা শহরের কুমারশীল এলাকা থেকে রেলগেট পর্যন্ত প্রায় এক কিলোমিটারজুড়ে মানবববন্ধন করে।
রিছালের পরিবারের অভিযোগ, গত ৩১ অক্টোবর শহরের হকার্স মার্কেট এলাকার সামনে ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা শহরের কান্দিপাড়া মহল্লার ইয়াছিন পাঠানের ছেলে রিছালকে (২৪) পিটিয়ে ও কুপিয়ে আহত করে। হাসপাতালে ভর্তি করার পর রাত ১১টার দিকে তিনি মারা যান।