রিজওয়ানা হাসানকে নিজ জেলায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানকে নিজ জেলায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।রিজওয়ানা হাসানের বাবার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে। নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা হাকিম আবদুল ওয়াদুদ, বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল প্রমুখ। সভায় রিজওয়ানা হাসান বলেন, ‘ম্যাগসাইসাইসহ সব পুরস্কারই আমাকে আরও দায়িত্বশীল করেছে।’