রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দায় ১২ ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট প্রতিনিধি:aবাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে একই মালিক গোষ্ঠীর দুটি দৈনিক পত্রিকায় বিদ্বেষপ্রসূত কুৎসা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের বিভিন্ন ক্ষেত্রের ১২ জন বিশিষ্ট ব্যক্তি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যৌথ বিবৃতিতে ওই ১২ জন বিশিষ্ট ব্যক্তি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে সৈয়দা রিজওয়ানা হাসান এবং বেলা নিরবচ্ছিন্নভাবে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। মানুষের দৃষ্টি অন্যদিকে প্রভাবিত করতে উদ্দেশ্যমূলকভাবে দুটি পত্রিকা হীন উদ্দেশ্যে কুৎসা অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কুৎসা অপপ্রচার নিন্দনীয় কাজ। আমরা এটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’ বিবৃতিদাতারা হচ্ছেন: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সভাপতি ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী, বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক কবি শুভেন্দু ইমাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সচেতন নাগরিক পরিষদ—সনাক সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী, ব্লাস্ট সিলেটের সমন্বয়ক ইরফানুজ্জামান চৌধুরী, অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য আইনজীবী মঈনুদ্দিন আহমদ জালাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জহির-বিন-আলম, ড. মোশতাক আহমদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক গৌতম কুমার ঘোষ, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, আইনজীবী সৈয়দা শিরিন আক্তার এবং এখনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (একডো) নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ।