রিজওয়ানার স্বামী অপহরণে জনমনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণের ঘটনায় জনমনে সংশয় ও আতঙ্কের সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।

আবু বকর সিদ্দিকের অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এরশাদ এ মন্তব্য করেন।

বিবৃতিতে রিজওয়ানা হাসানের পরিবারের প্রতি সহমর্মিতা জানান এরশাদ। একই সঙ্গে আবু বকর সিদ্দিককে সুস্থ অবস্থায় খুঁজে বের করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করার জন্য এবং এ ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি দাবি জানান তিনি।