রিজওয়ানার স্বামীকে অপহরণের 'রহস্য' জাতিকে জানান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, পরিবেশ আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তির স্বামীকে অপহরণ করার মাধ্যমে ওই পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টির রহস্য জাতি জানতে চায়। দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল শনিবার এক বিবৃতিতে এ কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণের ‘রহস্য’ উন্মোচনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে এ বিবৃতি দেয় জামায়াত। বিজ্ঞপ্তি।