রিজওয়ানার স্বামীর অপহরণে খালেদা জিয়ার উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবুবকর সিদ্দিককে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘রাজধানীর উপকণ্ঠে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র ব্যক্তিরা তাঁর (আবুবকর সিদ্দিক) মতো একজন ব্যক্তিকে এভাবে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসীও প্রবলভাবে উৎকণ্ঠিত।’
অনতিবিলম্বে আবুবকর সিদ্দিককে খুঁজে বের করে অক্ষত অবস্থায় তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জোর দাবি জানান খালেদা জিয়া।