রিজভী-শামসুজ্জামানের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দেন।
রিজভী ও শামসুজ্জামানের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করলেও তাঁদের তিন কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।রাজধানীর পল্টন থানায় করা পৃথক তিন মামলায় জিজ্ঞাসাবাদে রিজভীকে ২৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
একই থানায় করা পৃথক ছয় মামলায় শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদে ৬০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
রিজভী ও শামসুজ্জামানের জামিন চেয়ে তাঁদের আইনজীবীরা আদালতে আবেদন করেন।
শুনানি শেষে বিএনপির এই দুই নেতার রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত।