রিজভী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর রিজভী চৌধুরী হত্যা মামলার পলাতক আসামি আবদুল মান্নান মালকে স্ত্রী ও কন্যাসহ গ্রেপ্তার করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল। তাঁদের শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক ফ্লা. লে. শামীম সরকারের নেতৃত্বে একটি দল রিজভী চৌধুরী হত্যা মামলার আসামি মান্নান মালের মেয়েকে (১৫) রাজৈরের টেকেরহাট থেকে গ্রেপ্তার করে। পরে মেয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে মান্নান মাল (৫৫) ও তাঁর স্ত্রী মায়া বেগমকে (৫০) ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে র্যাব।