প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কেন এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রুল দেন। তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।