রিজভীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের রিমান্ড চেয়ে করা আবেদন আজ সোমবার নামঞ্জুর করেছেন ঢাকার মহানগর হাকিম আদালত। বিচারক শামসুল আরেফিন তিন কার্য দিবসের মধ্যে রিজভীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নি​র্দেশ দিয়েছেন।

বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা অবরোধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে রাজধানীর খিলগাঁও থানার একটি মামলায় রিজভীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। অন্যদিকে এ মামলায় তাঁর জামিনের আবেদনও পেশ করা হয়। আদালত দুই আবেদনই নামঞ্জুর করেন।

রাজধানীর গুলশানের বারিধারা আবাসিক এলাকা থেকে গত ৩০ জানুয়ারি রিজভীকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর পর বিভিন্ন মামলায় তদন্তের স্বার্থে তাঁর কয়েক দফা রিমান্ড মঞ্জুর করেন আদালত।