রিজভীকে পাসপোর্ট দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নতুন পাসপোর্ট (মেশিন রিডেবল) দিতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। এর অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে এই পাসপোর্ট দিতে ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টের মহাপরিচালককে বলা হয়েছে। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুলের নিষ্পত্তি করে গতকাল মঙ্গলবার এ রায় দেন। রিজভীর আইনজীবী জানান, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পেতে রিজভীর করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ৭ জুন রুল দিয়েছিলেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।