রিজভীকে রিমান্ডে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ডের আদেশ স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। এর ফলে রিজভীকে রিমান্ডে যেতে হবে।
শেরেবাংলা নগর থানায় করা গাড়ি পোড়ানোর এক মামলায় গত ৩১ মার্চ রিজভীকে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম। ওই আদেশের বিরুদ্ধে রিজভী হাইকোর্টে যান।