রিজভীর জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন মডেল থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ জামিন মঞ্জুর করেন।আদালতে রিজভীর পক্ষে আইনজীবী ছিলেন জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। পরে সগীর হোসেন প্রথম আলোকে বলেন, রুলের শুনানি শেষে আদালত নিয়মিত জামিন মঞ্জুর করেছেন। ফলে রিজভীর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।