রিজভীর জামিনের আবেদনের শুনানি ১৭ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো-সংক্রান্ত দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার আইনজীবী সানাউল্লাহ মিয়া ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে এ আবেদন করেন। আদালত ১৭ মে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। রিজভী বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।গত ৩০ এপ্রিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে কাকরাইল থেকে রিজভীকে গ্রেপ্তার করা হয়। গত ৩ মে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।