প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রিমান্ডে নেওয়ার ও তাঁর জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। একই সঙ্গে আদালত তদন্ত কর্মকর্তাকে তিন কার্যদিবসের মধ্যে কারাফটকে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন গতকাল বুধবার এ আদেশ দেন। পল্টন থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ মুন্সী সোমবার রিজভীকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত রিজভীর উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানির জন্য গতকাল দিন ধার্য করেন। রিজভীর আইনজীবীরা রিমান্ড আবেদন নাকচ করে তাঁকে জামিন দেওয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত উভয় আবেদন নাকচ করেন। আদালত প্রতিবেদক