প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হয়। মহানগর হাকিম মারুফ হোসেন কাল বুধবার রিজভীর উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন। আদালতে দেওয়া রিমান্ডের আবেদনে বলা হয়, গত বছরের ২৯ ডিসেম্বর আন্দোলনের নামে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা করা হয়। ওই হামলার ঘটনায় রিজভীর জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত প্রতিবেদক