রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ ২২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন ২২ সেপ্টেম্বর জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান বাসসকে বলেন, মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের ওয়েবসাইটে এই প্রতিবেদন দেওয়া হবে।

গত মাসে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, তিনি ২৪ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বার্ষিক সভায় যোগদানের জন্য ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়ার আগেই এই প্রতিবেদন প্রকাশ করা হবে। তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন গত ৩০ মে অর্থমন্ত্রীর কাছে জমা দেন।

গত ৪ ফেব্রুয়ারি সাইবার অপরাধী চক্র বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে ১ বিলিয়নের বেশি মার্কিন ডলার চুরির চেষ্টা করে এবং ফিলিপাইনের ম্যানিলার রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের চারটি অ্যাকাউন্টে ৮১ মিলিয়ন মার্কিন ডলার পাচারে সমর্থ হয়।