রিজার্ভ ট্যাংকে পড়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগে রিজার্ভ ট্যাংকে পড়ে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর নাম নূর নাহার কাজল (৫৮)। তাঁর স্বামীর নাম রুহুল আমিন শেখ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ঢাকেশ্বরী রোডে পলাশী মসজিদের পাশে থাকতেন নূর নাহার। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।