রিজার্ভ ১,৮০৫ কোটি ডলার ছাড়িয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৮০৫ কোটি ডলার ছাড়িয়েছে। এর আগে কখনো বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই পর্যায়ে আসেনি।
আজ বৃহস্পতিবার দুপুরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই পর্যায়ে যায়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।
এর আগে এ বছরের ২২ অক্টোবর সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়েছিল।
বর্তমানের এই রিজার্ভ দিয়ে দেশের ছয় মাসের সব পরিমাণ আমদানি-ব্যয় মেটানো সম্ভব। রিজার্ভের এই অবস্থা সার্কভুক্ত দেশে দ্বিতীয়। প্রথম অবস্থানে আছে ভারত।