রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গতকাল সোমবার দিন শেষে রিজার্ভ নতুন এ উচ্চতায় পৌঁছায়। এর আগে ২৫ ফেব্রুয়ারি রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার হয়। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের কারণে রিজার্ভ বেড়েছে। আবার তেল ও ভোগ্যপণ্যের আন্তর্জাতিক দাম কমে যাওয়ার ফলে আমদানি ব্যয়ও কমেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমে আসবে।