প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় করা মামলার প্রতিবেদন জমা দিতে আগামী ১৯ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান এই দিন ধার্য করেন। আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক (এসআই) জালাল আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রিজার্ভের অর্থ চুরি যাওয়ার ৪০ দিন পর গতকাল মঙ্গলবার মতিঝিল থানায় মামলা করা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে ওই মামলা করা হয়। মতিঝিল থানার ১৫ নম্বর মামলাটির তদন্তের ভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।