প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রিজিয়া খাতুন (৮২) গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আট ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার শেরপুর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।