রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল সিক্সটিন-এর পরীক্ষামূলক সম্প্রচারের মেয়াদ বাড়ানো নিয়ে করা রিট আবেদন অকার্যকর বলে খারিজ করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী সূত্র জানায়, সম্প্রচারের অনুমতির মেয়াদ বৃদ্ধির জন্য ইনসাইড টেলিকাস্ট কোম্পানি ওই রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে গত বছর আদালত রুল দিয়েছিলেন। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সামাদ ও খায়রুল আলম পিপুল। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।