রিটার্নিং কর্মকর্তা ও মেয়রকে আদালতে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে প্রচারকাজে বাধা, বেআইনিভাবে ভোট গ্রহণ ও জালিয়াতির মাধ্যমে ফল ঘোষণার অভিযোগে দায়ের মামলায় উপজেলা রিটার্নিং কর্মকতা, মেয়রসহ চারজনকে আগামী ১৬ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনাল ও প্রথম যুগ্ম জেলা জজ মো. আবদুল হালিম এ নির্দেশ দেন।নির্দেশপ্রাপ্তরা হলেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) তানভীর আজম সিদ্দিকী, নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম, বর্তমান মেয়র খলিলুর রহমান চৌধুরী ও নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজয় কেতন বড়ুয়া। সবাই গত মঙ্গলবার আদালতের নোটিশ পেয়েছেন।