প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল-৫ (সদর) আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মীর মো. শাহজাহানকে প্রত্যাহার করে জেলা প্রশাসক মো. শহীদুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ গতকাল বুধবার নির্বাচন কমিশন ওই আদেশ দেয়৷
১৪ মে মনোনয়নপত্র বাছাইকালে আওয়ামী লীগের প্রার্থীর আইনজীবী আফজালুল করিম রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোয়াজ্জেমের এক ভাগ সমর্থক ভোটার তালিকায় ত্রুটি আছে বলে প্রমাণপত্র উপস্থাপন করেন৷ ওই দিনই রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেন৷
ওই আদেশের বিরুদ্ধে সৈয়দ মোয়াজ্জেম নির্বাচন কমিশনে আপিল করলে ২০ মে নির্বাচন কমিশনার আবদুল মোবারক শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখেন৷ তবে স্বতন্ত্র প্রার্থীর জমা দেওয়া সমর্থক ভোটার তালিকা ফাঁস করার অভিযোগে ওই দিনই রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের সুপারিশ করেন৷