রিটু ঘোষের হত্যাকারীদের বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রিটু ঘোষের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় কলেজের ছাত্র-শিক্ষকেরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দীন, সহযোগী অধ্যাপক মোহামঞ্চদ মকসুদুল আলম, এ কে ফারুক আহমেদ, মোহামঞ্চদ টিপু সোলতান, সুব্রত বরণ বড়ুয়া, প্রভাষক মোহামঞ্চদ আবু সাঈদ, মোহামঞ্চদ সোহরাব হোসেন, নেছারুল হক, গাছবাড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মঈনুদ্দীন বাপ্পি, হিসাববিজ্ঞানের ছাত্র মোহামঞ্চদ সেলিম, রিমন, রিপন, রাজীব, একতা, নাছরিন, অর্থনীতি বিভাগের শুভ চৌধুরী, আবুল ফয়েজ, ইমা, সুমি, রায়হানুল ইসলাম, নিহতের বড় ভাই সমীর ঘোষ, কাকা টুন্টু ঘোষ, কাঞ্চন ঘোষ, রনি ঘোষ, সেন্টু ঘোষ, নিউটন ঘোষ, যুবরাজ দে জীবন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে মেধাবী ছাত্র রিটু ঘোষের হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ১ জুন রাত পৌনে ১২টায় চট্টগ্রাম নগরের আলকরণ দোভাসী কলোনি এলাকায় কয়েকজন সন্ত্রাসী রিটু ঘোষকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই সমীর ঘোষ বাদী হয়ে ২ জুন নগরের সদরঘাট থানায় একটি হত্যা মামলা করেন।