রিটের চূড়ান্ত শুনানি আবার পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি আবার পিছিয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ৬ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন।৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৩ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। প্রস্তুতির জন্য গতকাল সকালে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম সময় বাড়ানোর আবেদন জানান।