রিটের চূড়ান্ত শুনানি ১০ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের চূড়ান্ত শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১০ জানুয়ারি এ শুনানি হবে।গতকাল বৃহস্পতিবার শুনানির প্রস্তুতির জন্য রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি মুলতবি করে পরবর্তী দিন ধার্য্য করেন। এর আগে গত ৭ ডিসেম্বর ও ১৩ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ দুই দফায় রাষ্ট্রপক্ষ প্রস্তুতির জন্য সময়ের আবেদন করেছিল। কর্নেল তাহেরের কৌঁসুলি শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১০ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য্য করেছেন।জানা যায়, ১৯৭৬ সালের ১৭ জুলাই সামরিক আদালতের গোপন বিচারে তাহেরকে সাজা দেওয়া হয়। ওই বছরের ২১ জুলাই ভোরে তাহেরের ফাঁসি কার্যকর হয়।