রিড ফার্মার পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে করা মামলায় রিড ফার্মার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পেছানো হয়েছে। গতকাল সোমবার আসামি মিজানুর রহমানের পক্ষে সময়ের আবেদন করা হলে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুল মজিদ ২৮ ফেব্রুয়ারি শুনানির নতুন তারিখ ধার্য করেন। গতকাল পাঁচ আসামির মধ্যে আসামি মিজানুর রহমানের স্ত্রী শিউলি রহমান আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আসামিরা হলেন—রিড ফার্মার পরিচালক আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক। এর আগে গত বছরের ১২ জুলাই ও ১৬ আগস্ট অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ ধার্য ছিল।