রিদপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে বাবু কাজী (১৪) নামের এক স্কুলছাত্র মারা গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১০টার দিকে চর যশোরদী ইউনিয়নের পৈলানপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। বাবু ওই ইউনিয়নের মহারাজপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং পৈলান গ্রামের দুলাল কাজীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চর যশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই বাবু মারা যায়।