রিপন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রিপন হোসেন হত্যার বিচারের দাবিতে গতকাল রোববার মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী।
রিপন হত্যার বিচারের দাবিতে গতকাল বিকেল চারটার দিকে এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা অবরোধ করে মানববন্ধন করেন। এতে কয়েক শ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে দেয়।