রিপা হত্যা মামলায় দুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোবহানবাগে ছিনতাই ও গৃহবধূ আয়শা আকতার রিপা হত্যা মামলায় দুই ছিনতাইকারীকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এরা হলো হেমায়েত হোসেন ওরফে হিমু ও আবুল কালাম আজাদ। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির এই আদেশ দেন। একই সঙ্গে আদালত দুজনের জামিনের আবেদন নাকচ করেন।
গতকাল ধানমন্ডি থানার পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৮ অক্টোবর মাইক্রোবাসের ভেতর থেকে ছিনতাইকারীরা রিকশায় আয়শার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। ওই অবস্থায় মাইক্রোবাসটি তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এ ঘটনায় আয়শা আকতার মারা যান।