রিপাবলিক অব পেরুর অনারারি কনসাল হলেন সারা আলী
রিপাবলিক অব পেরুর অনারারি কনসাল হিসেবে সম্প্রতি সৃজনশীল নারী উদ্যোক্তা সারা আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেড ও স্পটলাইট ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিটপী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেন।সারা আলী যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মাউন্ট হলিওক কলেজ থেকে নৃবিজ্ঞানে স্নাতক ও নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে মিডিয়া ইকোলজিতে এমএ ডিগ্রি অর্জন করেন। শিকাগোর লিও বারনেটে কর্মজীবন শুরুর মধ্য দিয়ে বিজ্ঞাপন জগতে তাঁর পদযাত্রা শুরু হয়। তিনি ব্র্যান্ড বিল্ডিং ও স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের ওপর বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালায় অংশ নেন।সারা আলী অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী কমিটি ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সদস্য। গুলশান ক্লাব ও কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য হওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন খেলাধুলার সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত। তাঁর বাবা বিটপী গ্রুপের চেয়ারম্যান সাংসদ রেজা আলী পার্লামেন্টের তথ্য ও পরিকল্পনাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য। তিনি ছিলেন স্লোভাক রিপাবলিকের সাবেক অনারারি কনসাল। বিজ্ঞপ্তি।