রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খান সংগঠনের পতাকা উত্তোলন করেন। এরপর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। অংশগ্রহণকারীরা সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতারা আমার দেশ পত্রিকা এবং দিগন্ত ও ইসলামিক টেলিভিশন চালু করার দাবি জানান।